Friday, December 12, 2014

Jeona Vula -যেও না ভুলে


আজ সমুদ্র হতে কিছু হাওয়া এনে তোমাকে দিতে ইচ্ছে করছে।
কখনো কখনো তোমার নীলাম্বরে নিজেকে হারাতে স্বপ্ন দেখেছে হিয়া,
তোমার আহরিত মুক্ত-মালার প্রনয়ে নিজেকে হারাতে ইচ্ছে করছে।
তোমার ছবি ভেসে উঠছে-
অন্তরের আকুল প্রার্থনা কেঁপে কেঁপে উঠছে বলার অপেক্ষায়।
তুমি সেই চেনা- তোমার অলঙ্কার সীমাহীন,
শশির মাল্য পরাতে চাই অকৃত্রিম ভালবাসায়।

এ-মনের সব কিছু দিয়ে দিলাম তোমার অনুকূলে
আমাকে তুমি যেন যেও না ভুলে!











Friday, September 26, 2014

EiD & Pujar Special Song

পূজার স্পেশাল Song
1. Khusita Aj Mon Metasay. (DownLoad)
Puja Special Song
খুশিতে আজ মন মেতেছে ডাউনলোড

2. Abar Pujay SosurBari Jabo (DownLoad)
এবার পুজায় শ্বশুর বাড়ি যাব


EID Special Song

ঈদের স্পেশাল গান ডাউনলোড করুন
ডাউনলোড




Thursday, September 11, 2014

খুশিতে আজ মন মেতেছে


DownLoad The Song      DownLoad Now



খুশিতে আজ মন মেতেছে যাবো আমি সবই ভুলে
ঢাকের ওই বাদ্য শুনে মনটা আমার কেমন করে।
আজকে তোরা আমায় কেউ নজরবন্দি রাখিসনারে
আনন্দতে ভেসে যাবো নেইতো কোনো সীমানারে
প্রতিক্ষার অবসান এবার হল যে.....
মা এসেছে দেখ মা এসেছে
একটি বছর পরে আবার মা এসেছে
মা এসেছে দেখ মা এসেছে
মন্দিরেতে ঢাকের বাদ্য বেজে উঠেছে।
আজ প্রভাতে সবার আগে দেখবো আমার মাকে
দুঃখগুলো ঘুচে যাবে মায়ের মুখটা দেখে
পুষ্পমালা গেঁথেছি আজ দেবো মায়ের গলে
সুখেতে মন ভরে যাবে মায়ের আশীষ পেলে
মন্দিরেতে মায়ের সামনে করবো আরতি
মন্ত্র পড়ে পুরহিত মশাই জানাবে ভক্তি
ভাগ্য সবার খুলে যাবে শুভকামনায়
ছেলে-মেয়ে বুড়ো-বুড়ির আনন্দমেলায়


সি.এম.বিধান


DownLoad The Song

Thursday, July 10, 2014

A Moner Vetor-এ মনের ভেতর


এ মনের ভেতর তোমার নিরব বসবাস
আমি সইতে পারি না।
আমি দিনে দিনে ভূত হয়ে যাই
অ-নড় প্রেতত্মার দখলে-
মরার আগে ঠিক তোমার মত।

যে ভালবাসা তোমায় চিনে নিয়েছে-
সেই বিহগের মতো ডানা ঝাপটায়,
চোখ বন্ধ করে ঢেউ গোনে
পাতাবারী গাছটা, নিশির ছায়াতলে;
তার কপালে কি সিঁদুর উঠবে না?
কোথাও কোনো রাস্তা নেই-
আছে ভালবাসা আছে আদর জড়ানো
মান-অভিমান।
তবুও ভয় হয় ওপারের ভাঙন দেখে।

আমি এবার ঘুমোবো
তোমার কোলে মাথা রেখে,
তুমি প্রস্তুত হও কেরসিনের লণ্ঠন হাতে নিয়ে;
দুয়ারে কড়া নড়ল বলে!
কয়েক মুহূর্ত পর আমি আসবো
প্রশান্তির নীড় রচনায় তোমার বুকে,
একবার তাকিয়ে দেখ জানালার পর্দা সরিয়ে।
বিশ্বাস হয়ে ওঠে না?
ভাবনার সন্দেহে!
ভুল বুঝলে তো! সমাধান হল না
তোমার আমার ব্যাবধানের।

সেই আচেনা পরশের সজীবতা
কে দিয়েছিল একদিন?
আমি দিয়েছিলাম তোমাকে
আমার মনের ভেতর থেকে,
তা ভুলে যেও না কখনো এ-জীবনে।




Tuesday, July 8, 2014

Khoniker Dristi-ক্ষণিকের দৃষ্টি


অনেক কথা ছিল তোমাকে বলার,
বলা হল না ক্ষণিকের দৃষ্টিতে।
আরো কতনা মুহুর্ত কেটে যাবে
তোমার দৃষ্টির পাতা ফেলতে ফেলতে।

এখনো তোমার পরিচয় হয়নি জানা;
তোমার নির্মল প্রেমের বার্তায় আমার
পুস্প দিলাম শিশির-স্নাত শৈশবে,
তুমি স্মরণ করে রেখো তোমার স্মৃতির আদরে।
আমার অনেক চাওয়া
তোমার অনেক পাওয়ার মাঝে বিলিন করেছে,
সৈকতের বালুকাতে
একটু দেখা হওয়াতে
চেয়েছে হৃদয় কাছে পেতে।

অনেক ভালবাসা ছিল হৃদয়ে
তোমার ক্ষাণিক আসাতে,
যেখানে কোন খাদ নেই-
তোমাকে চাওয়াতে।
আমি দেখে যেতে চাই সারাক্ষণ
তোমার প্রেমো-পুরীর সকল মায়াতান
আরো একবার সৈকতের ছোঁয়াতে
তোমার বক্ষ মাঝারের কোমল হাওয়াতে।



Thursday, July 3, 2014

Pawar Asa-পাওয়ার আশা


এ এমন এক ভালবাসা
যায় না কাছে আসা,
পায়না কূলের দিশা
দিকে দিকে তাই বিদিশা
বাঁধে বুকে নিরাশা;
ছেড়ে দিয়েও অনেকে-
করে পাওয়ার আশা,
এ এমন এক ভালবাস। 




Valobasa-ভালবাসা


ভালবাসার কোনো বয়স লাগে না
তবু ভাবতে কষ্ট হয়,
কেউ কেউ তা মানতে চায় না

যাক সে কথা
যে দেয় দিক ব্যথা,
মরে তো যাব না!
আর গেলেই তো ভাল হল,
খুঁজে তো পাবে না!



Thursday, June 26, 2014

Valobasar Rin-ভালবাসার ঋণ


মিথ্যা বলো না
আমি সইতে পারি না।
যে মিথ্যার আশ্রয়ে তুমি যেতে চেয়েছো,
তার সমাপ্তি আজ করে ফেলো।

তোমার ফুলেল চেহারা
আমার আর সহ্য হয় না।
রঙে রঙে কারুকাজ
আমায় কাছে আর ডাকে না।
বড়ই ভিন্নতা এসেছে তোমার মাঝে
যার কোনোটার মূল্য আর নেই সমাজে।

আমি সত্যের আশায় বসেছি ধ্যানে
আমি ভুলতে চেয়েছি অজ্ঞানে
তোমার মিষ্টি হাসি।
তুমি পরবাসি
তুমি সর্বনাশী ফণিরূপী আশিবিষ;
আমার অন্তরের কলংকিত অধ্যায়।

কিভাবে পারো তুমি
ভূমিতে মেশাতে আমার এই প্রেম?
তার মূল্য তোমায় দিতে হবে একদিন,
তবেই-না পূর্ণ হবে ভালবাসার ঋণ।


 



Tumi Ami Faguna-তুমি আমি ফাগুনে



ভালবাসার মায়াজালে বেঁধেছো আমায়
তাই ছেড়ে যাবো না কাঁদিয়ে তোমায়।
সুখ আছে যতোটুকু আজ দেবো উপহার
সজনীগো তোমায় ছাড়া-দিন কাটে না আমার।

ভোরের আলোতে মন রাঙিয়েছে যে ধরনী
তার সাথে তোমার রূপের কোনো তুলনা করিনি-
শতদলের ভেলাতে ভেসে প্রেম যমুনায়
আরেকটি সুখের তরী আমি বেয়ে চলেছি
অদূরে দাঁড়িয়ে থেকে তুমি কি-তা বুঝতে পারনি?

এসো, অচিন গাঁয়ের পথটি ধরে হাঁটি দুজনে
তোমার আমার চেনা সুরের মিষ্টি ভুবনে-
দিনের রবি উদয়ের শুভ ক্ষণে
আবার মিলতে চাই তুমি আমি ফাগুনে।





Wednesday, June 25, 2014

Cholo Ghumai-চলো ঘুমাই


ঘুম আসতে পারে এই ভেবে ঘুম আসে না
কথা বলতে হবে এই ভেবে বলতে পারি না
তবে কি আমার দোষ?
ভেবেছিলাম করবো আপোস!
তবুও হল না
তবে জেগে থাকতে পারি
সুখ পাখি গায় যদি সারি,
তোমার কাননে যার বসবাস
সেখানেই করবো অবকাশ
আরো একপ্রহর না-হয় কেটে গেল
যে পাখিটা আমায় বলল,
চলো ঘুমাই, চলো!!!!!



Sunday, June 22, 2014

Thakbo Ami-থাকবো আমি


প্রেমের পরশে বিহ্বল হলাম
যে-পরশ তোমাকেও দিলাম
আজকের বিকেলে,
রঙিন হরশে কোলাহল নিভিয়ে
আলিঙ্গনে নিলাম তোমায় জড়িয়ে-
উড়ন্ত শঙ্খচিলে।

তোমার আচলের অনাবিল প্রশস্তে
নিরাকার প্রেমের চঞ্চল বসন্তে
বসেছিলাম দুজন,
অচেনা সাদা মেঘের সসীম ভেলাতে
ভাসিয়ে দিলাম প্রেমের সাম্পান
হয়ে তোমার আপন।

অজান্তে তোমার প্রেমের সমাপ্তি
কখনোই তুমি করবে না জানি
চিরচেনা সেই তুমি,
সীমান্তে নয়, দিক্ ভ্রান্তে- রবো দাঁড়িয়ে
যখনই তোমার অন্তিম চাওয়া থাকবে
আমার নিকট--- থাকবো আমি;
হতে দেবনা তোমায় জলহীন মরুভূমি।