DownLoad The Song DownLoad Now
খুশিতে আজ মন মেতেছে যাবো আমি সবই
ভুলে
ঢাকের ওই বাদ্য শুনে মনটা আমার কেমন
করে।
আজকে তোরা আমায় কেউ নজরবন্দি
রাখিসনারে
আনন্দতে ভেসে যাবো নেইতো কোনো
সীমানারে
প্রতিক্ষার অবসান এবার হল যে.....
মা এসেছে দেখ মা এসেছে
একটি বছর পরে আবার মা এসেছে
মা এসেছে দেখ মা এসেছে
মন্দিরেতে ঢাকের বাদ্য বেজে উঠেছে।
আজ প্রভাতে সবার আগে দেখবো আমার মা’কে
দুঃখগুলো ঘুচে যাবে মায়ের মুখটা দেখে
পুষ্পমালা গেঁথেছি আজ দেবো মায়ের গলে
সুখেতে মন ভরে যাবে মায়ের আশীষ পেলে
মন্দিরেতে মায়ের সামনে করবো আরতি
মন্ত্র পড়ে পুরহিত মশাই জানাবে ভক্তি
ভাগ্য সবার খুলে যাবে শুভকামনায়
ছেলে-মেয়ে বুড়ো-বুড়ির আনন্দমেলায়
– সি.এম.বিধান
DownLoad The Song

No comments:
Post a Comment